16th November Daily Current Affirs 2024
Daily Update Affairs 16 November 2024
প্রশ্ন: ২০২৪ সালের বুকার পুরস্কার জয়ী কে?
উত্তর: ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে।
প্রশ্ন: যুক্তরাষ্ট্রে ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’-এর নেতৃত্ব দিবেন-
উত্তর: ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী।
প্রশ্ন: ‘বুন্ডেস্ট্যাগ’ কোন দেশের আইনসভার নাম?
উত্তর: জার্মানি।
প্রশ্ন: ‘অ্যালায়েন্স ফর চেঞ্জ’ কোন দেশের রাজনৈতিক জোট?
উত্তর: মরিশাস।
প্রশ্ন: বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত প্রথম উপন্যাস কোনটি?
উত্তর: শঙ্খনীল কারাগার।
প্রশ্ন: ড. মুহাম্মদ ইউনূস কপ-২৯ এর কোন অধিবেশনে ভাষণ প্রদান করবেন?
উত্তর: ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট।
প্রশ্ন: ‘ইউক্যালিপটাস’ গাছ কিসের জন্য ক্ষতিকর?
উত্তর: পরিবেশ।
প্রশ্ন: বর্তমানে পুলিশে কর্মরত সদস্য সংখ্যা কতজন?
উত্তর: ২ লাখ ১৩ হাজার।
প্রশ্ন: ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন- ২০১০’ কী নামে পরিচিত?
উত্তর: কুইক রেন্টাল আইন।
প্রশ্ন: সম্প্রতি কোন দেশের সাথে বাংলাদেশের প্রথম নৌপথে সরাসরি সংযোগ স্থাপন হয়েছে?
উত্তর: পাকিস্তান।
প্রশ্ন: বাংলাদেশে প্রথমবারের মতো ভূগর্ভস্থ মেট্রোরেল নির্মাণকাজ চলছে কোন রুটে?
উত্তর: বিমানবন্দর-কমলাপুর।
প্রশ্ন: সম্প্রতি কোন স্থলবন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল চালু হচ্ছে?
উত্তর: বেনাপোল স্থলবন্দরে।
প্রশ্ন: কার্বন নিঃসরণ কমাতে COP-29 সম্মেলনে গঠিত নতুন ফোরামের নাম কী?
উত্তর: জি-জিরো (G-Zero)।
প্রশ্ন: বিশ্ব ডায়াবেটিস দিবস কবে?
উত্তর: ১৪ নভেম্বর।
প্রশ্ন: ‘স্কারবোরো শোল’ কোথায় অবস্থিত?
উত্তর: দক্ষিণ চীন সাগরে।
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট- ২০২৪’ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: পর্তুগালের রাজধানী লিসবনে।

No comments