12th November Daily Current Affirs 2024
Daily Update Affairs 12 November 2024
প্রশ্ন: উপদেষ্টা আসিফ মাহমুদকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে?
উত্তর: যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব।
প্রশ্ন: উপদেষ্টা হাসান আরিফকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে?
উত্তর: ভূমি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব।
প্রশ্ন: উপদেষ্টা সেখ বশির উদ্দিনকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে?
উত্তর: বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব।
প্রশ্ন: মোস্তফা সরওয়ার ফারুকীকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে?
উত্তর: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।
প্রশ্ন: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে?
উত্তর: নৌপরিবহন এবং নতুন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব।
প্রশ্ন: উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে?
উত্তর: খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।
প্রশ্ন: নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান কে?
উত্তর: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রশ্ন: নতুন যুক্ত হওয়া উপদেষ্টারা কারা?
উত্তর: বিশিষ্ট ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম।
প্রশ্ন: শহীদ নূর হোসেন দিবস কবে?
উত্তর: ১০ই নভেম্বর।
প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান কে?
উত্তর: রাষ্ট্রপতি।
প্রশ্ন: ২০২৫ সাল থেকে কোন প্রতিষ্ঠান স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা চালু করছে?
উত্তর: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
প্রশ্ন: দেশে প্রথমবারের মতো ক্রস বর্ডার নীতিমালা প্রণয়ণ করছে কোন মন্ত্রণালয়?
উত্তর: বাণিজ্য মন্ত্রণালয়।
প্রশ্ন: কপ-২৯ জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: আজারবাইজান।
প্রশ্ন: সম্প্রতি, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কয়টি ইলেকটোরাল ভোট পেয়েছে?
উত্তর: ৩১২টি।
প্রশ্ন: ‘ফোর বি’ কী?
উত্তর: নারীবাদী আন্দোলন।
প্রশ্ন: সম্প্রতি, গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে কোন দেশ সরে দাঁড়িয়েছে?
উত্তর: কাতার।
প্রশ্ন: কতজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে?
উত্তর: তিনজন।
প্রশ্ন: বিশেষ সহাকারীদের নিয়োগ দিয়েছেন কে?
উত্তর: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রশ্ন: তিন বিশেষ সহকারী কোন কোন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতা করবেন?
উত্তর: স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে।
প্রশ্ন: বিশেষ সহকারী নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন কবে জারি করা হয়েছে?
উত্তর: ১০ নভেম্বর, রবিবার রাতে।
প্রশ্ন: তিনজন বিশেষ সহকারী কারা?
উত্তর: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান, এবং অধ্যাপক এম আমিনুল ইসলাম।
প্রশ্ন: খোদা বকশ চৌধুরী কোন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতা করবেন?
উত্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে।
প্রশ্ন: অধ্যাপক সায়েদুর রহমান কোন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতা করবেন?
উত্তর: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে।
প্রশ্ন: অধ্যাপক এম আমিনুল ইসলাম কোন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতা করবেন?
উত্তর: শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে।
প্রশ্ন: কপ২৯ জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: আজারবাইজানের বাকুতে।
প্রশ্ন: কপ২৯ সম্মেলনে যোগ দিতে কোন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজারবাইজান সফরে যাচ্ছেন?
উত্তর: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রশ্ন: কপ২৯ সম্মেলন কবে থেকে কবে পর্যন্ত অনুষ্ঠিত হবে?
উত্তর: ১১ থেকে ২২ নভেম্বর।
প্রশ্ন: ড. মুহাম্মদ ইউনূস কোন বিষয়ে কপ২৯ সম্মেলনে অংশ নেবেন?
উত্তর: জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে।
প্রশ্ন: সম্প্রতি উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে কোন চুক্তিটি আইনে পরিণত করা হয়েছে?
উত্তর: প্রতিরক্ষা চুক্তি।
প্রশ্ন: মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা কার পক্ষ থেকে করা হয়েছে?
উত্তর: ইউক্রেনের।
প্রশ্ন: ইউরোপ অঞ্চলে সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা কোন দুটি শহর?
উত্তর: মস্কো এবং ইস্তাম্বুল।

No comments