17th November Daily Current Affirs 2024
Daily Update Affairs 17 November 2024
প্রশ্ন: ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কে?
উত্তরঃ কেনেডি জুনিয়র।
প্রশ্ন: ২০২৪ বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার পেয়েছেন কে?
উত্তরঃ প্রথম আলোর উপসম্পাদক এ কে এম জাকারিয়া।
প্রশ্ন: নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে কত বছরের কর অব্যাহতি দিয়েছে অন্তর্বর্তী সরকার?
উত্তরঃ ১০ বছর।
প্রশ্ন: দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’ এর নতুন নাম কী?
উত্তরঃ ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ বা এনএসইজেড (মিরসরাই, চট্টগ্রাম)।
প্রশ্ন: বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে কোন দেশ?
উত্তরঃ নেপাল।
প্রশ্ন: টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি বার ২০০ বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ড গড়েছে কোন দেশ?
উত্তরঃ ভারত।
প্রশ্ন: প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে কাকে নিয়োগ করেছেন?
উত্তরঃ তুলসী গ্যাবার্ড।
প্রশ্ন: দেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি’-র নতুন নাম কী?
উত্তরঃ ‘বাংলাদেশ ফিল্ম সিটি’।
প্রশ্ন: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে কোন দেশ?
উত্তরঃ নেপাল।
প্রশ্ন: নেপাল কোন দেশের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে?
উত্তরঃ ভারত।
প্রশ্ন: বাংলাদেশে নেপাল কত মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে?
উত্তরঃ ৪০ মেগাওয়াট।
প্রশ্ন: বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় কবে?
উত্তরঃ ১৫ নভেম্বর ২০২৪।
প্রশ্ন: বিদ্যুৎ রপ্তানির ক্ষেত্রে নেপাল প্রথমবারের মতো তৃতীয় কোন দেশে রপ্তানি করছে?
উত্তরঃ বাংলাদেশ।
প্রশ্ন: আইপিএল ২০২৫ এর মেগা নিলাম কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ সৌদি আরব।
প্রশ্ন: আইপিএল ২০২৫ এর মেগা নিলাম কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ নভেম্বরের তৃতীয় সপ্তাহে।
প্রশ্ন: আইপিএল ২০২৫ এর মেগা নিলামে কতজন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন?
উত্তরঃ ১৩ জন।
প্রশ্ন: আইপিএল ২০২৫ এর মেগা নিলামে মোট কতজন ক্রিকেটার অংশ নিচ্ছেন?
উত্তরঃ ৫৭৪ জন।
প্রশ্ন: আইপিএল ২০২৫ এর মেগা নিলামে ভারতের কতজন ক্রিকেটার অংশ নিচ্ছেন?
উত্তরঃ ৩৬৬ জন।

No comments